সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‎সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার পাইপ বিস্ফোরণ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডারের পাইপ লাইন বিস্ফোরণ হয়ে মো. ফারুক (৫১) নামের এক শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। রোবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ফৌজদারহাট সমুদ্র উপকূলে অবস্থিত কিং স্টিল শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

তিনি ওই শিপ ইয়ার্ডের ফোরম্যানের দায়িত্বে ছিলেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনাটি দুপুরে ঘটলেও জানাজানি হয় সন্ধ্যার দিকে।

‎ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফৌজদারহাট সমুদ্র উপকূলে কিং স্টিল শিপইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ অক্সিজেন সিলিন্ডারের পাইপ বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয় ফোনম্যান মোহাম্মদ ফারুক। এতে তার শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়। পরে ইয়ার্ড কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

‎আহত ফারুকের স্ত্রী কামরুন নাহার বলেন, তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। এখনো চোখ খুলতে পারছেন না। খুব দুশ্চিন্তায় আছি।

‎কিং স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার লোকমান হাকিম বলেন, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ‎ ‎সীতাকুণ্ড ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, অক্সিজেন সিলিন্ডারের পাইপ বিস্ফোরণের ঘটনায় মো. ফারুক নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X