‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‎রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বেলালের নিথর দেহ

বেলাল হোসেনের কম্বল মোড়ানো রক্তাক্ত নিথর দেহ। ছবি : কালবেলা
বেলাল হোসেনের কম্বল মোড়ানো রক্তাক্ত নিথর দেহ। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন মীরেরহাট বাজারের দক্ষিণ পাশে জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের ছেলে।

সরেজমিনে দেখা গেছে, বাজারের ভেতর দক্ষিণ পাশে পাকা মেঝেতে বেলাল হোসেনের রক্তাক্ত অবস্থায় কম্বল মোড়ানো নিথর দেহ পড়ে আছে। গাছের টুকরা দিয়ে পেটানোর কারণে কান ছিঁড়ে গেছে। পাশেই পড়ে আছে তার ব্যবহৃত জুতা। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় বেলালকে মাথায় গাছের টুকরা দিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।

নিহত বেলালের স্বজন আলমগীর বলেন, মীরেরহাট বাজারে প্রায়ই চোর-ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু চোর ডাকাতের অপকর্মের একমাত্র বাধা ছিল বেলাল। যার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও সবাইকে চিনত সে। রাতের বেলায় থাকত বাজারের মধ্যে। যার কারণে বাজারের নৈশপ্রহরীর পাশাপাশি রাতের বেলায় বাজারে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত।

‎ইব্রাহিম নামের আরেক যুবক বলেন, রাতের বেলায় সে বাজারকে দারোয়ানের মতো পাহারা দিত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

‎মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বেলাল মানসিক প্রতিবন্ধী। রাতের বেলা বাজারেই থাকত। সারারাত বাজারের মধ্যে হেঁটে হেঁটে চিৎকার করত। যার কারণে চোর ডাকাত ও মাদক ব্যবসায়ীদের অপকর্ম পরিচালনা করতে সমস্যা হতো। তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজারে চোর-ডাকাতির ঘটনার পাশাপাশি মাদক কারবার চলে। শনিবার রাতে বাজারের সিএনজিচালক সমিতির উদ্যোগে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেষ হয়েছে প্রায় রাত ১টার দিকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে তাকে হত্যা করা হয়েছে।

‎সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X