মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে জেলের জালে ধরা পড়ল বিশাল পাঙ্গাশ

পাঙ্গাশ
পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া পাঙ্গাশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল সাইজের একটি পাঙ্গাশ মাছ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়াকাটার ট্যুরিজম পার্ক সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহেল মাঝির জালে এ মাছটি ধরা পড়ে।

বর্তমানে বাজারে পাঙ্গাশ মাছের প্রতি কেজির দাম ১২০০ থেকে ১৪০০ টাকা হলেও, জেলেরা এটি বিক্রি না করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন।

সোহেল মাঝি জানান, সমুদ্রের ভাটার সময় খুঁটাজালে মাছটি আটকে থাকতে দেখে খুব আনন্দিত হয়েছেন। গত চার বছরে এত বড় আকৃতির পাঙ্গাশ তারা আগে কখনো পায়নি।

সাধারণত বড় মাছ বাজার মূল্য বিবেচনা করে বিক্রি করা হয়, কিন্তু আজ প্রায় ২০ জন জেলে মিলে মাছটি কেটে ভাগাভাগি করে নিয়েছেন।

জেলে সোহেল, মোয়াজ্জেম, সোহাগ, জাহাঙ্গীর, আলামিন, মিরাজ, দিলওয়ার, শুভ, বিল্লাল, আমির, হাবিব, খোকন, আবুল হোসেন, কালাম, রাসেল, রুহুল আমিন, মাসুম, রাজু, আরিফ ও হানিফ মাঝি মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ১৮ হাজার দাম অনুযায়ী ভাগ করে নিয়েছেন।

কুয়াকাটা ফিশ পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক নাসির মুন্সী বলেন, সামুদ্রিক বড় সাইজের পাঙ্গাশ মাছ মাঝে মাঝে ধরা পড়ে এবং এর বাজার মূল্য ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে এত বড় মাছ জেলেরা ভাগ করে খাওয়ার খবর তিনি আজ প্রথম শুনছেন।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, কুয়াকাটার মোহনায় ব্রাকিশ পানি থাকার কারণে পাঙ্গাস মাছ দ্রুত বৃদ্ধি পায়। নদীর দূষণ ও পরিবেশের পরিবর্তনের কারণে মাছের আবাসস্থল বদলাচ্ছে। সরকারি নিষেধাজ্ঞার ফলে বড় মাছের প্রজনন বাড়ছে এবং পাঙ্গাশ মাছের আকারও বড় হচ্ছে। পাঙ্গাস মাছ পুষ্টিতে সমৃদ্ধ এবং কাঁটাবিহীন হওয়ায় এটি সব বয়সের মানুষের কাছে খুবই জনপ্রিয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞায় মৎস্য বিভাগের কার্যকর অভিযানে ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন বৃদ্ধি পেয়েছে। যার ফলে বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা বেড়েছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১০

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১১

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১২

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৩

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৪

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৫

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৬

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৭

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৯

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

২০
X