রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

পদ্মার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। ছবি : কালবেলা
পদ্মার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। ছবি : কালবেলা

রাজশাহীর পদ্মার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি বেড়ে ১৭ দশমিক ৪৫ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ০৫ মিটার। ফলে মাত্র ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী দুয়েকদিন পানি আরও বাড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। প্রতিদনি গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। রাজশাহীতে গত ২৪ জুলাই রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৫ মিটার। তারপর আবার তা কমতে থাকে। আবার ৩১ জুলাই থেকে পানি বাড়তে থাকে।

৭ জুলাই ২৪ ঘণ্টায় পানি বেড়েছিল ২৪ সেন্টিমিটার। তার পর থেকে পানি বাড়া অব্যাহত আছে। ৭ তারিখ পানি বেড়ে প্রবাহিত হয় ১৬ দশমিক ৮০ সেন্টিমিটারে। ৮ তারিখ প্রবাহিত হয় ১৬ দশমিক ৯৩ সেন্টিমিটারে। ৯ তারিখ ১৭ দশমিক ০২ সেন্টিমিটারে প্রবাহিত হয়। ১০ তারিখ প্রবাহিত হয় ১৭ দশমিক ২২ সেন্টিমিটারে।

সর্বশেষ সোমবার (১১ আগস্ট) সকাল ৬টায় পানি বেড়ে হয়েছে ১৭ দশমিক ৩২ মিটার। সন্ধ্যা ৬টায় সেটি বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৩৯ সেন্টিমিটারে। মঙ্গলবার বিকেল ৩টায় পদ্মার বড়কুঠি পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৪৫ সেন্টিমিটারে। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক শূন্য ৫ মিটার। ফলে মাত্র ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান বলেন, রাজশাহী পয়েন্টে প্রতিদিনই পদ্মার পানি বাড়ছে। এতে চরসহ পদ্মার তীরবর্তী এলাকায় পানি উঠেছে। আগামী দুয়েকদিন পানি আরও বাড়তে পারে। তবে বন্যার মতো আশঙ্কা এখনো নেই।

তিনি আরও বলেন, রাজশাহী নগরীর টি-গ্রোয়েনের নিরাপত্তায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সেখানে প্রবেশাধিকারও নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয়দের সেখান থেছে সরে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী পদ্মার পানি সর্বশেষ ২০১৩ সালে ৭ সেপ্টেম্বর পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে ১৮ দশমিক ৭০ সেন্টিমিটারে ওঠে। এরপর আর কখনো পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১১

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১২

বাস খাদে পড়ে নিহত ৪

১৩

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৪

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৫

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৬

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৭

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৮

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৯

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

২০
X