কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:৪৩ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহীর চারঘাট উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়েছে জেলা ও স্থানীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে অংশ নেন বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় তারা চারঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমের তত্ত্বাবধান করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি রিয়াজ হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, গড়াগড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম টিপু সরকার, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, বন্যার কারণে উপজেলার বহু মানুষ পানিবন্দি হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে দলের পক্ষ থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১০

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১২

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৩

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৪

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৬

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৭

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৮

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৯

খাল নেই, তবু কোটি টাকার সেতু

২০
X