মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতি ছাড়তে দুই জামায়াত নেতাকে উড়ো চিঠি

উড়ো চিঠি। ছবি : সংগৃহীত
উড়ো চিঠি। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতার নামে উড়ো চিঠিতে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। সেই চিঠি প্রাপ্তির পর ওই জামায়েত নেতারা উভয়েই উপজেলা জামায়াতের ঊর্ধ্বতন নেতাদের পরামর্শে নেছারাবাদ থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমানের নামে ডাকযোগে রেজিস্ট্রিকৃত একটি চিঠি আসে। চিঠিতে আব্দুর রহমানকে জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করা হয়।

একইসঙ্গে ওই নেতার কাছ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। যে চিঠির খামের উপর প্রেরকের নাম মো. কবির মিয়া। চিঠিতে তার নামের সঙ্গে নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রাম বলে উল্লেখ রয়েছে।

এর পূর্বে গত ১৩ আগস্ট একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামকে রাজনীতি ছাড়ার জন্য চিঠিতে হুমকি দিয়ে রেজিস্ট্রিকৃত চিঠি দেওয়া হয়। ওই চিঠির খামের উপরে প্রেরকের নাম লেখা ছিল মো. জাহিদ সিকদার। তিনি নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা বাসিন্দা বলে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম জানান আমাদের দলের ইউনিয়নের দুইজন নেতাকে ডাকযোগে রেজিস্ট্রিকৃত চিঠির মাধ্যমে রাজনীতি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে চিঠিতে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। আমরা চিঠিতে দেওয়া নাম ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন কালবেলাকে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে উল্লিখিত মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানতে পেরেছি, নম্বরগুলো চট্টগ্রামের। তারপরও বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X