চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আসলাম চৌধুরী দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত
আসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের অর্থঋণ আদালত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ কালবেলাকে বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেওয়া প্রায় ১৫০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় সুদ-আসলে দায় দাঁড়িয়েছে ২৬০ কোটি ৭৭ লাখ টাকা। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ব্যাংকের আবেদনে উল্লেখ করা হয়, ঋণের বিপরীতে যে বন্ধকি সম্পত্তি রাখা হয়েছিল, তা নিলামে বিক্রি করার চেষ্টা করেও অর্থ উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে ব্যাংক আদালতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় আট বছর কারাবন্দি থাকার পর গত বছর ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী। ২০১৬ সালে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি প্রকাশ্যে আসার পর সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

সেই বছরের ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ঢাকার গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলায় অভিযোগ আনা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে যোগসাজশ করে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন আসলাম চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১০

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১১

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১২

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৩

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৪

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৬

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৭

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৮

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৯

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

২০
X