চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় মিষ্টি ও সংরক্ষণ। ছবি : কালবেলা
কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় মিষ্টি ও সংরক্ষণ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে মিষ্টিমুখ নামের একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল।

অভিযানে দেখা যায়, কারখানার চারপাশে নোংরা পরিবেশ বিরাজ করছে। মিষ্টি রাখা হয়েছে অস্বাস্থ্যকর জায়গায়। খাদ্যকর্মীদের কারও শরীরে ইউনিফর্ম নেই, পণ্যের গায়ে নেই কোনো লেবেল। পাশাপাশি কারখানার সনদ ও লাইসেন্সও বৈধভাবে প্রদর্শন করতে পারেনি কর্তৃপক্ষ।

ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস কালবেলাকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মানুষের জন্য মারাত্মক ঝুঁকি। তাই জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X