বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

কিশোরগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা

হাওর ও চরাঞ্চলে শিক্ষকদের থাকতে না চাওয়ার প্রবণতাকে ‘সামাজিক’ ও ‘রাজনৈতিক’ সমস্যা বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি আরও বলেন, ‘এগুলো যদি কেবল আমাদের সমস্যা হতো, সমাধান করা যেত। কিন্তু বদলির তদবির আসে ওপর থেকে। আমরা চেষ্টা করছি এসব কাটিয়ে উঠতে।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, শিক্ষকদের পদোন্নতি অত্যন্ত জরুরি। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে এরই মধ্যে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তবে পদোন্নতি না হলেও যদি গ্রেড একই থাকে, তাহলে চেইন অব কমান্ড ভেঙে যাবে না।

এ সময় তিনি শিক্ষকদের নীতি-নৈতিকতার পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক (এনডিসি) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাসহ জেলার বিভিন্ন স্কুলের তিন শতাধিক প্রধান শিক্ষক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X