নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

রায়ের পর আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
রায়ের পর আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

নওগাঁয় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণ মামলায় আ.সালাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি আ. সালাম সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ভিকটিমের পরিবার পত্নীতলা উপজেলায় ভাড়া থাকতেন। ব্যবসার সুবাদে আসামি আ. সালামও পাশাপাশি একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভিকটিম মাদ্রাসায় যাওয়া-আসার পথে আসামি বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত এবং রাস্তাঘাটে বিরক্ত করত। বিষয়টি জানাজানি হলে আসামি আ. সালাম ভিকটিমের পরিবারকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাত। ২০২২ সালের ১১ জুলাই বিকেল ৩টার দিকে আ.সালাম ওই শিক্ষার্থীকে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের মোজাফফর রহমানের ভাড়া বাড়িতে আটক রেখে একাধিকবার ধর্ষণ করে।

বিষয়টি বুঝতে পেরে ভিকটিমের বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‌্যাব আসামিকে গ্রেপ্তার ও শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে তদন্ত কর্মকর্তা আ.সালামসহ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আ. সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আইনজীবী রেজাউল করিম বলেন, আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আ. সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১০

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১১

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৪

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৭

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৮

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৯

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

২০
X