ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

৩৫ বছর ধরে বেদখলে থাকা জমি ঢাকঢোল পিটিয়ে উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে ৬ শতক জায়গা প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে ৬ শতক জায়গা প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৫ বছর ধরে বেদখলে থাকা ৬ শতক জমি আদালতের নির্দেশে প্রকৃত মালিককে ঢাকঢোল বাজিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালত প্রতিনিধি (ক্ষমতাপ্রাপ্ত) নাজির মুমিনুল ইসলাম চৌধুরী, আদালত কমিশনার (সিভিল কোর্ট কমিশন) মো. আবুল বাশার, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের জাহাঙ্গীর আলম ৩৫ বছর আগে আবদুস সালামের কাছ থেকে ৬ শতক জায়গা ক্রয় করেন। তবে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও ক্রয় করা সেই জায়গার দখলে যেতে পারেননি। পরে তিনি ২০১৯ সালে অবৈধ দখলদার কুডু মিয়ার ছেলে আমীর হোসেন, মনির হোসেন, চান্দু মিয়ার ছেলে জসিম উদ্দিন ও কুদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া গংদের বিরুদ্ধে জমির দখল বুঝে পেতে আদালতে মামলা দায়ের করেন। অবশেষে আদালতের রায় জাহাঙ্গীর আলমের পক্ষে আসে।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে বেদখলে থাকা ওই ৬ শতক জায়গা, এতে নির্মিত বসতঘর এবং বসতঘরের আসবাবপত্র আদালতের নির্দেশে উচ্ছেদ ও দখলমুক্ত করা হয়। এ সময় এসব জায়গায় লাল নিশান বসানো হয়। পরে একজন ঢুলি ঢাকঢোল বাজিয়ে লাল নিশান বসানোর পুরো জায়গা ঘুরে বেড়ান। পরে তিনিই জায়গার দখল বুঝিয়ে দিতে প্রকৃত মালিকের (জাহাঙ্গীর আলম) নাম ঘোষণা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্টেট তারেক রহমান বলেন, জাহাঙ্গীর আলম কুমিল্লা জেলা আদালতে বেদখলে থাকা জায়গা বুঝে পেতে মামলা করেছিলেন। ওই মামলার রায়ে আদালতের নির্দেশে তাকে তার জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X