ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগের কোনো প্রেতাত্মা বিএনপির সদস্য হতে পারবে না’

ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক সদস্য নবায়ন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন। ছবি : কালবেলা
ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক সদস্য নবায়ন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন। ছবি : কালবেলা

আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভালুকা উপজেলা ও পৌর শাখার প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা বিএনপির সদস্য হতে পারবে না। জেলা থেকে সদস্য ফরম দেওয়ার সময় কাকে কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত ফরম দেওয়া হচ্ছে তা রেজিস্ট্রি করে রাখা হচ্ছে। কেউ যদি আওয়ামী লীগের কোনো প্রেতাত্মাকে বিএনপির সদস্য ফরম দেন, তবে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে।

এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনি যদি আপনার বাড়িতে কোনো শক্তিশালী ভাড়াটিয়াকে ভাড়া দেন, দুদিন পরে কিন্তু ওই ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবেন না।

ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, আবুল কালাম আজাদ। এছাড়াও ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X