বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুরতে গিয়ে ধরা ছাত্রলীগ নেতা, অতঃপর...

ছাত্রলীগ নেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে মেহেদী হাসান নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন কয়েকজন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান বগুড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি শহরের বৃন্দাবন পাড়া মহল্লার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে মেহেদী কলেজ ক্যাম্পাসে ঘুরতে আসেন। এ সময় কয়েকজন তাকে ঘিরে ধরেন এবং মারধর করেন। ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মেহেদীকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। এ সময় তাকে আরেক দফা মারধর করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, তিনি কোনোদিন ছাত্রলীগ করেননি।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ছাত্রলীগ নেতাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তা যাচাইবাছাই করা হচ্ছে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X