চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এসএমজি ও শটগানের কার্তুজসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে এসএমজি ও শটগানের কার্তুজসহ দুজন গ্রেপ্তার। ছবি  : কালবেলা
চট্টগ্রামে এসএমজি ও শটগানের কার্তুজসহ দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

চট্টগ্রামে এসএমজি ও শটগানের ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার কার্তুজের মধ্যে ১১ রাউন্ড এসএমজি ও বাকি ৬ রাউন্ড শটগানের।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির দেলোয়ার হোসেনের কলোনিতে অভিযান চালায় বাকলিয়া থানা পুলিশ। এ সময় কলোনির ৭ নম্বর কক্ষ তল্লাশি চালিয়ে ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- লোহাগাড়া থানার হাজী পাড়ার বাসিন্দা আবুল খায়ের ওরফে বালু মিয়ার ছেলে মো. রুবেল (২৫) এবং কক্সবাজার মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার সাব্বির আহমদের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৩৭)।

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার কালবেলাকে বলেন, বাকলিয়া থানার বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে নগরীর কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১০

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১১

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১২

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৩

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৪

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৫

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৬

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৮

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৯

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

২০
X