ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জাপা নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আহমেদ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আহমেদ। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের গুলকিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

জেলা ডিবি (দক্ষিণ) ওসি মহিদুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেল সাড়ে ৪টার দিকে গুলকিবাড়ি এলাকা থেকে জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছরের ১৯ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নগরের মিন্টু কলেজ এলাকায় রিদোয়ান হোসেন (সাগর) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত বছরের ১৯ জুলাই সন্ধ্যার আগমুহূর্তে ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন ওরফে সাগর। রেদোয়ান ময়মনসিংহ নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী আসাদুজ্জামানের ছেলে। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা শেষে চতুর্থ বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। সেদিন বুকের বাম দিকে গুলি লেগেছিল রোদোয়ানের। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ২০ জুলাই বাসার সামনের সড়কে জানাজা শেষে দাফন করা হয়।

সাগর হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা না করলেও হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি, বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে একটি ও বৈষম্যবিরোধী এক আন্দোলনকর্মী বাদী হয়ে তিনটি মামলা করেন। বিএনপি নেতার মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X