লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো. ইসমাইল নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পল্লী চিকিৎসক মো. মিজান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে দ্বগ্ধ শিশুটিকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।

ইসমাইল ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং চরবংশী গ্রামের পাটওয়ারী বাড়ির নির্মাণ শ্রমিক সফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের ছেঁড়া তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমিতির লোকজনের অবহেলাকে দায়ী করা হচ্ছে।

তারা জানান, বিদ্যালয়ের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তারটি ছিঁড়ে পড়ে। বৃহস্পতিবার সকালের দিকে এলাকার লোকজন ছেঁড়া তারটি মাটিতে পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে কল দেয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। ওই ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইলের মৃত্যু হয়।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. মিজান বলেন, দুর্ঘটনায় শিশুটির শরীর দ্বগ্ধ হয়ে যায়৷ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। রাতেই তার দাফন করা হয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোশারেফ হোসেন বলেন, দুর্ঘটনার পর আমরা বিষয়টি জানতে পেরে লাইন মেরামত করি। আমাদের কোনো অবহেলা ছিল না। খুঁটি থেকে তার ছিঁড়ে যাবার পর আমার মোবাইল ফোনে কেউ কল করে জানায়নি।

এদিকে চার দফা দাবিতে সারা দেশের মতো লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকার্তা-কর্মচারীরা গত এক সাপ্তাহ ধরে গণছুটিতে গিয়ে অনুপস্থিত রয়েছেন। ফলে মাঠপর্যায়ে বৈদ্যুতিক লাইনে কোনো সমস্যা দেখা দিলে গ্রাহকরা কোনো অভিযোগ জানাতে পারছেন না। এতে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১০

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১১

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৩

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

আ.লীগ নেতা কারাগারে

১৫

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৬

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৭

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৮

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৯

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

২০
X