টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষে : টুকু

মতবিনিময় সভায় সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যরা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হলে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করবে। তিনি তরুণদের উদ্দেশ করে বলেন, তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষেই।

শনিবার ১৩ (সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নে গোসাইবাড়ি কুমুল্লি এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোনো ধরনের সন্ত্রাস থাকবে না; চাঁদাবাজি থাকবে না। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে টাঙ্গাইলকে উন্নয়নের রূপকার হিসেবে পরিচিতি করব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এ দেশটা আমাদের সবার। এর জন্য সবাই মিলেমিশে দেশকে ভালোবেসে বুকে ধারণ করে, লালন করে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করে যাব। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ।

মতবিনিময় সভায় ডা. আজহারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১০

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১১

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১২

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৩

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৪

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৫

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৭

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৮

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৯

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

২০
X