সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

সাদাপাথর লুটের মূলহোতা সাহাবউদ্দিন কারাগারে

সাদাপাথর লুট-চুরির মূলহোতা গ্রেপ্তার সাহাব উদ্দিন। ছবি : সংগৃহীত
সাদাপাথর লুট-চুরির মূলহোতা গ্রেপ্তার সাহাব উদ্দিন। ছবি : সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুট-চুরির মূলহোতা গ্রেপ্তার সাহাব উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার রাতে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাব। কোম্পানীগঞ্জ থানায় করা খনি ও খনিজসম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আলোচিত সাদাপাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে সাদাপাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম রয়েছে।

সিলেট জেলা পুলিশের কোর্ট পরিদর্শক মো. জামশেদ আলম বলেন, রিমান্ডের শুনানির তারিখ নির্ধারিত হয়নি। মামলার নথি আদালতে উপস্থাপন করা হলে আসামিকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে রিমান্ড শুনানির জন্য দিন-তারিখ এখনো ধার্য হয়নি বলেও জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ কালবেলাকে বলেন, সাদাপাথর লুটপাটের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X