খুলনা ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হোটেলে আ.লীগ নেতার মরদেহ, রহস্যময় নারীর সন্ধানে পুলিশ

তৌহিদুর রহমান তুহিন। ছবি : সংগৃহীত
তৌহিদুর রহমান তুহিন। ছবি : সংগৃহীত

খুলনার একটি আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান তুহিনের (৩৫) মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জন্ম দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীর সন্ধান চালাচ্ছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে খুলনা সদর থানা এলাকার স্টার হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তুহিনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি খুলনা মহানগরের লবণচরা থানাধীন মতিয়াখালী এলাকার বাসিন্দা এসএমএ খালেকের ছেলে। আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক ছিলেন তুহিন।

জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তুহিন নিজেকে বিবাহিত পরিচয় দিয়ে ‘সুমি’ নামের এক নারীকে নিয়ে হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। কিন্তু পরে ওই নারী কখন বের হয়েছেন তা হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।

রোববার দুপুর থেকে কক্ষের ভেতরে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না তুহিনের। সন্ধ্যায় তাকে খুঁজতে গিয়ে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে রাত সোয়া ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন দেখা যায়, ফ্লোরে পড়ে আছেন তুহিন, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন বলেন, হোটেলে যে নারী তুহিনের সঙ্গে উঠেছিলেন, তিনি পলাতক রয়েছেন। তার বিষয়ে অনুসন্ধান চলছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দরজা ভেতর থেকে আটকানো থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা- তদন্ত ছাড়া এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X