নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে : দুলু

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ রিফাত মাহমুদকে সংবর্ধনা দেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ রিফাত মাহমুদকে সংবর্ধনা দেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন।

তিনি বলেন, একটি জাতির উন্নতির মূল চাবি কাঠি হলো শিক্ষা। কোনো দেশকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। সেই আলোকে শেখ হাসিনা ভারতের নির্দেশনায় বাংলাদেশের কমলমতি ছেলেমেয়েদের সঙ্গে প্রতারণা করে এই দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ রিফাত মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, পাকিসেনারা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে।

দুলু বলেন, বিএনপি আমলে দেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে আর একটু লিখলেই গোল্ডেন ফাইভ দেওয়া হতো।

নতুন প্রজন্মের উদ্দেশে দুলু আহ্বান জানান, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে এবং কলম হাতে নিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সংবর্ধনা সভায় দুলু আরও বলেন, সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি সেই বিষয়টি মাথায় রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। ৩১ দফা কর্মসূচিতে আগামী দিনের বিশ্বমানের শিক্ষার সকল দিকনির্দেশনা রয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা কর্মসূচির মধ্য দিয়েই শিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং নবনির্বাচিত কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ ও তার পিতা অধ্যক্ষ রাফিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X