বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হরিণাকুণ্ডু পৌরসভার কাউন্সিলর সাইফুল বরখাস্ত

ঝিনাইদহের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ঝিনাইদহের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব ফারজানা মান্নানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।

এতে বলা হয়, হত্যাচেষ্টা, মারধর, গুরুতর জখমসহ সরকারি কাজে বাধা এবং পরিকল্পিতভাবে হত্যা করার ফৌজদারি অপরাধের মামলা থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ (১)(খ) ধারা অনুযায়ী কাউন্সিলর সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২৪ এপ্রিল সকালে শহরতলির মান্দারতলা এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে লুৎফর রহমান নামের এক টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেন প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের ভাই লোকমান হোসেন ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামসহ ২৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন রোববার (১০ সেপ্টেম্বর) সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের চিঠির আলোকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১০

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১১

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১২

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৩

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৪

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৫

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৭

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৮

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৯

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

২০
X