নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের মৃত্যুর ১২ দিন পর চলে গেলেন প্রেমিকাও

নেছারাবাদ থানা, পিরোজপুর। ছবি : কালবেলা
নেছারাবাদ থানা, পিরোজপুর। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদে আফিফা নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্কুলছাত্রী আফিফা আক্তার (১৫) বিষ্ণুকাঠি গ্রামের মৃত মনির রাঢ়ীর মেয়ে।

জানা গেছে, দুপুরে এক সঙ্গে খাবার পর বাড়ির পাশের মুরগির ফার্ম দেখতে যায় বড় বোন মেহেনাজ আঁখি। এ সময় ঘরে আফিফা ও তার ছোট বোন আফসানা অবস্থান করছিল। কিছুক্ষণ পর ছোট বোন বাইরে চলে গেলে একাই ঘরে থাকে আফিফা। পরে ছোট বোন ঘরে ফিরে দেখে, ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছে সে। পরে নেছারাবাদ থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গত ৭ সেপ্টেম্বর আত্মহত্যা করে কলেজছাত্র আবু সুফিয়ান সানি। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের পরিবার থেকে মেনে না নেওয়ায় কয়েক দিনের ব্যবধানে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিহতের বড় বোন মেহেনাজ আঁখি বলেন, আমার বোনের সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল না। তবে সম্প্রতি প্রতিবেশী আবু সুফিয়ান সানি নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। তার সঙ্গে আমার বোনের প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় অনেকে ছড়িয়েছিল। হয়তো সেই কারণেই আফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আল-আমীন বলেন, কয়েক দিন আগে আত্মহত্যা করা আবু সুফিয়ান যে মেয়েটিকে ভালোবাসত, আজ সেই মেয়েটিই আত্মহত্যা করেছে। তারা আত্মীয়তার সম্পর্কে ছিল বলে উভয় পরিবারের পক্ষ থেকে বিষয়টি মেনে নেওয়া হয়নি।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, আফিফার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েক দিন আগে একই এলাকায় কলেজছাত্র সানি আত্মহত্যা করেছিল। তবে এখনও নিশ্চিতভাবে আফিফার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১০

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১১

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১২

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৩

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৪

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৫

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৬

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৭

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৮

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২০
X