নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

কামান্ডার পর্যায়ের বৈঠকে বিজিবি ও বিজিপির সদস্যরা। ছবি : কালবেলা
কামান্ডার পর্যায়ের বৈঠকে বিজিবি ও বিজিপির সদস্যরা। ছবি : কালবেলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের লালব্রিজের ওপর বাংলাদেশ-মিয়ানমার কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩১/১ এস সংলগ্ন লালব্রিজ তথা ফ্রেন্ডশিপ ব্রিজের সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে ২০ প্রতিনিধিদল ও মিয়ানমার ২ নম্বর বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিয়াও নাইং সোয়ের নেতৃত্বে ১০ প্রতিনিধি দলের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যে কোনো ঘটনা ঘটলে তা সঙ্গে সঙ্গে পরস্পরকে অবগত করা এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।

তবে অপর একটি সূত্র দাবি করে, এটি ছিল দুদেশের নিয়মিত বৈঠকের অংশ। তবে সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দুদেশের সীমান্তরক্ষী পর্যায়ের সর্বশেষ অবস্থানও এ বৈঠকে আলোচিত হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সদস্য নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১০

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১১

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১২

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৪

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৫

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৭

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৯

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

২০
X