জবি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‎জবিতে বর্ণাঢ্য আয়োজনে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উদযাপিত

জবিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে আয়োজিত র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জবিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে আয়োজিত র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‎সারা বিশ্বের সঙ্গে মিল রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে ২০২৫। এবারের প্রতিপাদ্য ছিল ‘থিঙ্ক হেলথ্, থিঙ্ক ফার্মাসিস্ট’।

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ‎সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে র‍্যালিটি। পরে শহিদ সাজিদ একাডেমিক ভবনে ফার্মেসি বিভাগের শ্রেণিকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রধান অতিতির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, ভালো ক্যারিয়ার ও সফলতা অর্জনের জন্য কেবল সংগ্রাম নয়, পাশাপাশি দক্ষতা ও যোগ্যতা অর্জনও জরুরি। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মানুষের পাশাপাশি প্রযুক্তির সাথেও প্রতিযোগিতা করতে হবে। তবে প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণাধীন, তাই দক্ষ মানবসম্পদের গুরুত্ব কখনোই কমবে না। তিনি আশা প্রকাশ করেন, সীমিত অবকাঠামোতেও শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও সক্ষমতার মাধ্যমে সফল ফার্মাসিস্ট হিসেবে নিজেদের, পরিবার ও দেশের জন্য অবদান রাখবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আ. সামাদ মৃধা এবং রোশ বাংলাদেশ লি.-এর হেড অব ইন্ট্রেগ্রেটেড স্ট্র্যাটেজি মো. ওয়াহিদুজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে পালিত হয়ে আসছে, যা ফার্মেসি পেশাজীবীদের উৎসাহ প্রদানের পাশাপাশি পেশাটিকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য ও গুরুত্বপূর্ণ করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X