চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বদলিকৃত জেলা প্রশাসকের পথ আটকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চট্টগ্রামের বদলি হওয়া জেলা প্রশাসক ফরিদা খানমের পথ আটকে তাকে চট্টগ্রাম ছেড়ে না যেতে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
চট্টগ্রামের বদলি হওয়া জেলা প্রশাসক ফরিদা খানমের পথ আটকে তাকে চট্টগ্রাম ছেড়ে না যেতে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

চট্টগ্রামের বদলিকৃত জেলা প্রশাসক ফরিদা খানমের পথ আটকে তাকে চট্টগ্রাম ছেড়ে না যেতে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরের কাজীর দেউরিস্থ সার্কিট হাউসের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন বিক্ষুদ্ধ অর্ধশতাধিক জনতা। বিকেল ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত চলে এ অবস্থান কর্মসূচি।

কর্মসূচিতে অংশ নেওয়া একজন জানান, ৫ আগস্টের পটপরিবর্তনের পর ফরিদা খানম জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রামের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু আচমকা তার এমন বদলি মেনে নেওয়ার নয়। অল্প সময়ে তিনি চট্টগ্রামবাসীর মন অর্জন করেছেন। ফরিদা খানমকে চট্টগ্রামে বহাল রেখে সদ্য নিয়োগপ্রাপ্ত ডিসি আব্দুল আউয়ালের নিয়োগ আদেশ বাতিল করতে হবে।

এর আগে বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রামের বদলিকৃত জেলা প্রশাসক ফরিদা খানমের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় তার পথ আটকে দেওয়া হয়। শুধু ফরিদা খানমই নয়, এ সময় অনুষ্ঠানে আসা অন্যান্য জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তাদের গাড়িও আটকে দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে আসা কক্সবাজার জেলা প্রশাসকসহ অনেকের গাড়িও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে সার্কিট হাউসের ভেতর থাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলতে যান আন্দোলনকারীরা। পরে সেখান থেকে বেরিয়ে একজন সাংবাদিকদের জানান, বিভাগীয় কমিশনারের প্রস্তাবে তারা আজকের কর্মসূচি প্রত্যাহার করছেন। তিনি (বিভাগীয় কমিশনার) আশ্বাস দিয়েছেন, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামে একজন উপদেষ্টা আসবেন, এ ছাড়া সংশ্লিষ্ট উপদেষ্টাদের আন্দোলনের বিষয়টি জানানো হবে।

এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমকে বদলিপূর্বক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করার তথ্য জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X