জবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে জবি সনাতনী নারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ

শুভেচ্ছা কার্ড। ছবি : সংগৃহীত
শুভেচ্ছা কার্ড। ছবি : সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী নারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা কার্ড ও কলম বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) এই কার্যক্রমের নেতৃত্ব দেন জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার। নারী শিক্ষার্থীদের মাধ্যমে হলে অবস্থানরত সনাতনী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন ও আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন আহ্বায়ক সদস্য নাইমুর রহমান দুর্জয়, মাসফিকুল ইসলাম রাইন, মনিরুজ্জামান মনির, মিঠু আলী, ইভান, সিয়াম, রহিমা, দীপ্ত, বাবু, আশরাফুল, টিংকু, শাহারুল, সাদি, ইসমাইলসহ আরও অনেকে।

এই ব্যাপারে এক নারী শিক্ষার্থী সন্ধী বলেন, ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এই কাজকে স্বাগত জানাই, যা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে।’

আয়োজকদের পক্ষ থেকে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘আমরা চাই ক্যাম্পাসে একটি অসাম্প্রদায়িক পরিবেশ বজায় থাকুক। নারী শিক্ষার্থীরা যেন সমাজে পিছিয়ে না থাকে, সেই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X