কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হলেন মাসুদ হোসেন আলমগীর

পুরানা পল্টনে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীর। ছবি : কালবেলা
পুরানা পল্টনে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীর। ছবি : কালবেলা

বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীরকে সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতির পদ দেওয়া হয়েছে।

পদ পেয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাৎ, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীরসহ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করা হয়। গত ২২ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটিগুলো প্রকাশ করা হয়।

উপজেলা বিএনপি সূত্র জানায়, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি করা হয়েছে মনির আহম্মদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইয়াছিন মাহমুদ মজুমদারকে। ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়নের কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়াকে।

অন্যদিকে, মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। দরবারপুর ইউনিয়নে সভাপতি পদে রয়েছেন ফজলুল হক চৌধুরী এবং মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আনন্দপুর ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়া হায়দার নাছির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক নির্বাচিত হন। আমজাদহাট ইউনিয়নে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ গোলাম সারোয়ার এবং বাহার উদ্দিন মজুমদার রয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে। জিএমহাট ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X