পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কন্যা সন্তানকে হত্যার হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুই কন্যা সন্তানকে হত্যার হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই প্রবাসীর স্ত্রী নিজেকে অন্তঃসত্ত্বা দাবি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে ফেনীর পরশুরামের দক্ষিণ কোলাপাড়া গ্রামে।

ভুক্তভোগী নারী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পরশুরাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ কোলাপাড়া ঘৃণা গাজী মজুমদার বাড়ির মৃত অশ্রু মজুমদারের ছেলে মো. জিহাদ (২২) দুবাই প্রবাসীর স্ত্রী ও তার দুই কন্যা সন্তানকে হত্যার হুমকি প্রদান করে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, তার স্বামী এক বছর ধরে প্রবাসে রয়েছেন। তার মা অসুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করছেন। অবুঝ দুই শিশু সন্তানকে নিয়ে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী নারী কালবেলাকে বলেন, আমার স্বামী গত এক বছর ধরে দুবাইতে রয়েছে। বাড়িতে একা থাকায় জিহাদ আমার দুই মেয়েকে হত্যা করার হুমকি দিয়ে আমাকে জিম্মি করে একাধিকবার ধর্ষণ করে। বর্তমানে দুই সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

ওই গ্রামের বাসিন্দা জাফর আহমেদ বলেন, প্রবাসীর স্ত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করলে আমরা তাকে থানায় যাওয়ার পরামর্শ দিই।

এ বিষয়ে পরশুরাম মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম কালবেলাকে বলেন, প্রবাসীর স্ত্রী ও তার দুই সন্তানকে জিম্মি করে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে জিহাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী নারী নিজেকে অন্তঃসত্ত্বা দাবি করেছে। অভিযুক্ত জিহাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X