ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা সম্ভব নয় : মঞ্জু

ফেনীতে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
ফেনীতে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করার সম্ভব নয়। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এবি পার্টি অধিকারভিত্তিক রাজনীতি সকল বিভেদ ও প্রতিহিংসার বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনী সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারায় নির্বাচনি রাজনীতি করতে পারলে ধর্মীয় বিভেদ কমে যাবে। কোনো ধর্মই হিংসা, লুটতরাজ ও বিভেদকে সমর্থন করে না। পরের সম্পদ হরণকারী মুসলমান ও হিন্দুর মধ‍্যে পার্থক‍্য কি? উভয়েই দোজখ বা নরকে যাবে।

সনাতন ধর্মের তরুণ-তরুণীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে এ পূজা আয়োজন ও উৎসব ব‍্যর্থতায় পর্যবসিত হবে।

মজিবুর রহমান মঞ্জু ফেনী সদরের কুমিরা শ্রী শ্রী কালি মন্দির, উত্তরখানে সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ রুহিতিয়া জয় কালীবাড়ি দুর্গা মন্দির, বাশপাডা দুর্গা মন্দির, জয়কালী মন্দির, জগন্নাথ বাড়ি কালী মন্দির, গুরুচক্র মন্দির, বারাহীপুর মজুমদার বাড়ি দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, এবি পার্টি ফেনী জেলার আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সমাজকল্যাণ সম্পাদক এবি সিদ্দিক, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, নজরুল ইসলাম সবুজ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলার আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, সোনাগাজী উপজেলা আহ্বায়ক রহমত উল্যাহ মিজান, সদস্য সচিব ওয়াসিউর রহমান খসরু, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X