কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা প্রতীক না পাওয়ায় ইসিকে সারজিসের বার্তা

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনেকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে শাপলা প্রতীক না পাওয়াকে তিনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ নিয়ে মন্তব্য করেন এনসিপির এই মুখ্য সংগঠক।

পোস্টে সারজিস আলম লেখেন, নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।

কিন্তু শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয়।

সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনো প্রত্যাশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X