কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী আহত

ছিনতাইকারী আকাশ মোল্লা। ছবি : সংগৃহীত 
ছিনতাইকারী আকাশ মোল্লা। ছবি : সংগৃহীত 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক মালয়েশিয়া প্রবাসী যুবক।

বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত প্রবাসীর নাম মো. রাসেল (৪৫)। তিনি তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী এলাকার সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা রাসেলের পথরোধ করে। উসমান মোল্লার ছেলে আকাশ মোল্লা (৩০), হাকিম মিয়ার ছেলে সিয়ামসহ (২৩) কয়েকজন তাকে ঘিরে ফেলে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা প্রথমে এলোপাতাড়ি মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ছিনতাইয়ের সময় আকাশ মোল্লা ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করতে চাইলে রাসেল সরে যান। এতে চাকুটি তার পায়ে লাগে। এরপর ছিনতাইকারীরা জোর করে তার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এলাকাবাসীর অভিযোগ, আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে রাজেন্দ্রপুর ও তেঘরিয়া এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছে। তিনি ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এসব অপরাধ করে বেড়ালেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। কয়েক বছর আগে বিদেশে একজনকে খুন করে দেশে পালিয়ে এসেছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় গাড়িচালক আনিসুর রহমান আনিস বলেন, আকাশ মোল্লা প্রায়ই রাতে ঝিলমিল ও তেঘরিয়া আন্ডারপাস এলাকায় গাড়ি আটকে ছিনতাই করে। আমরা জানি, দেখি, কিন্তু ভয়ে কিছু বলার সাহস পাই না।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন কালবেলাকে বলেন, অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X