কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান 

নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান। ছবি : কালবেলা
নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান। ছবি : কালবেলা

বগুড়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়ার কৈগাড়ী সিও অফিস সংলগ্ন বাসায় মরহুম রাহুল সরকারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

শোকাহত এই পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন আতিকুর রহমান রুমন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান রুমন জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন। তার নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে।

সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে আতিকুর রহমান রুমন নিহত রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, বিএনপি একটি শান্তি প্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সবসময় সরকারকে সহযোগিতা করতে চায়। রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ ও রুবেল আমিন।

আরও উপস্থিত ছিলেন— বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, শ্রমিক দল নেতা শামসুজ্জামান শামশু, বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১০

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১১

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১২

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৪

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৭

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৮

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

২০
X