সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫

পুলিশের ওপর হামলা। ছবি : কালবেলা
পুলিশের ওপর হামলা। ছবি : কালবেলা

সিলেটে কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্টে বালুর ট্রাক ছিনিয়ে নিতে শ্রমিক নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

ট্রাক ও বাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাহফুজ আহমদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ওসি মো. রতন শেখ। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জ থানা পুলিশের নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলাকালে যথাযথ কাগজপত্র না থাকায় একটা বালুবাহী ট্রাক আটক করা হয়। ট্রাক ও বাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাহফুজসহ দুজন বাস শ্রমিক ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান। পরে তারা চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেন, কাজে বাধা দেন এবং আটক ট্রাকটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। এ সময় ডিউটিরত পাঁচ পুলিশ সদস্যের উপর হামলা চালান। সে সময় আটক ট্রাকটিও তারা ছিনিয়ে নিয়ে যায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

কোম্পানিগঞ্জ থানার ওসি মো. রতন শেখ পিপিএম কালবেলাকে বলেন, পুলিশের চেকপোস্টে বালুর ট্রাক ছিনিয়ে নিতে শ্রমিক নেতা মাহফুজ আহমদের নেতৃত্বে ২ বাস ভর্তি লোকজন এসে আমাদের ৫ পুলিশের ওপর হামলা চালান। তারা গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। যারা হামলা চালিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X