স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরিতে কত ভোট পড়ল?

বিসিবি ভবন। ছবি : সংগৃহীত
বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বিকাল চারটায়। রাজধানীর অভিজাত এক হোটেলে সকাল দশটা থেকে শুরু হওয়া এ ভোটে কাউন্সিলররা অংশ নেন সশরীরে এবং অনলাইন—দুই প্রক্রিয়াতেই। সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার আগে জানিয়ে দেওয়া হয় কোন ক্যাটাগরিতে কতটি ভোট পড়েছে।

‘বি’ ক্যাটাগরি (ক্লাব প্রতিনিধি)

এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। তবে ভোট দেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। এর মধ্যে ৩৪ জন ই-ভোটের মাধ্যমে এবং ৯ জন সরাসরি এসে ভোট দেন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি।

‘সি’ ক্যাটাগরি (সংগঠন ও সংস্থা প্রতিনিধি)

৪৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪২টি। এর মধ্যে ৫ জন ই-ভোট দিয়েছেন এবং ৩৭ জন ভোট দিয়েছেন উপস্থিত থেকে। মাত্র তিনজন ভোট দেননি।

আঞ্চলিক ভোট

রাজশাহী বিভাগে মোট ৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ভোটে এবং একজন সরাসরি ভোট দিয়েছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে পড়েছে ৫টি—তিনটি ই-ভোটে এবং দুইটি স্বশরীরে।

ফলাফলের কাঠামো

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ২৩ জন পরিচালক। এর মধ্যে—

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): ১০ জন

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব): ১২ জন

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সংস্থা): ১ জন

এছাড়াও এনসিসি থেকে আসে দুইজন পরিচালক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X