সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক অবরোধ করে ভাঙচুরের পর বাসে আগুন

বিক্ষুদ্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে গেছে মৌমিতা বাস। ছবি : কালবেলা
বিক্ষুদ্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে গেছে মৌমিতা বাস। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে মৌমিতা বাসের ধাক্কায় মোজাম্মেল হক নামের এক ব্যক্তি নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার জেরে সড়ক অবরোধ করে বাস ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোডের জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোজাম্মেল হক (৫৫) ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহতরা হলেন, মুন্সীগঞ্জের লৌহজং থানার বসতগাঁও এলাকার অটোরিকশাচালক আনিসুর রহমান (৩৮) ও জয়পুরহাটের নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে রানা বাবু (৪০)।

আটক বাসচালকের নাম রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখ (২৫)।

জানা গেছে, বাসের ধাক্কায় একজন নিহত ও দুজন আহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে বাসচালক ও তার সহযোগীকে গণপিটুনি দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বাসচালক ও তার সহযোগীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামের একজন নিহত হয়েছেন। আহত আরও দুজন চিকিৎসাধীন আছেন। মারধরে আহত বাসের চালক ও হেলপারকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাস সড়কে অপেক্ষমাণ দুটি অটোরিকশাকে সজোরে ধাক্কা মারে। এতে মোজাম্মেল হক নামে একজন নিহত, আনিসুর রহমান ও রানা বাবু নামে দুজন অটোরিকশাচালক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, বিক্ষুব্ধ জনতা বাসচালক ও হেলপারকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। আহত চারজন জেলা শহরের খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X