সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাজাহারুল ইসলাম নামে এক কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৬ অক্টোবর ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই পূর্বপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজাহারুল ইসলাম (২০) ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ সাজাহারুল কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে তিনি নিজের ঘরে অবস্থান করছিলেন। কিছু সময় পর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন সাজাহারুল ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন।

এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। ব্রাহ্মণপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

নিহতের মা সুলতানা আক্তার বলেন, আমার ছেলে মানসিক রোগে ভুগছিল। মাঝে মাঝে কিছু না বলে কয়েক দিনের জন্য বাড়ি থেকে চলে যেত, আবার ফিরে আসত। আজ সে নিজের জীবনটাই শেষ করে দিল।

ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ডিএএম মজিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাজাহারুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X