চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম। ছবি : কালবেলা
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম। ছবি : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম দ্বিতীয়বারের মতো পরিচালক নির্বাচিত হয়েছেন। মনজুর আলমের এ সাফল্যে ট্রাস্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং সব স্তরের পীর ভাই-বোনরা উষ্ণ অভিনন্দন জানিয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) ট্রাস্ট সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট একিউআই চৌধুরী, মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর) এবং প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীনসহ নির্বাহী সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন।

বার্তায় আরও বলা হয়, গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকেও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক আজাদীর সম্পাদকসহ নেতারা—ওয়াহেদ মালেক, মাহমুদ নেওয়াজ, আশফাক আহমেদ, মোহাম্মদ ইলিয়াছ, আনোয়ার সাদাত-মনজুর আলমের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

আনজুমান ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, মনজুর আলমের পুনরায় নির্বাচিত হওয়া দেশের ক্রিকেট এবং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১০

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১১

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৪

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৫

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৬

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৭

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৮

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৯

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

২০
X