ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সুজন। ছবি : কালবেলা
কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সুজন। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত সুজন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (০৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের মনোহরপুর ও অলুয়া এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের সাতজন আহত হয়েছিলেন।

সুজন এ সংঘর্ষে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ১৪ দিন পর ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গত ২২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ও অলুয়া এলাকার দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে এটি সংঘর্ষে রূপ নেয়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তায় দুপক্ষের সংঘর্ষে আহত সুজন চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় আমরা আগেই দুপক্ষের মামলা নিয়েছি। মামলার প্রেক্ষিতে আমরা দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১০

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১১

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১২

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৩

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৪

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৫

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৬

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৭

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৮

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৯

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

২০
X