চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

নানা বিতর্কের মুখে অবশেষে স্থগিত করা হয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) নির্বাচন। তবে নতুন করে কখন এ নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা এখনো আসেনি।

পাশাপাশি চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শারমিন জাহানকে সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের দুটি পৃথক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল।

বাণিজ্য সংগঠন অনুবিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা চিঠিতে নির্বাচন স্থগিত রাখার বিষয়টি বলা হয়েছে। এতে বলা হয়েছে, তিন ব্যবসায়ীর আবেদন ও অনুবিভাগের শুনানির সিদ্ধান্ত অনুযায়ী শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন স্থগিত করা হয়েছে। চিঠিতে পরবর্তী তারিখ সম্পর্কে কিছু বলা হয়নি।

বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিনের সই করা পৃথক আরেক চিঠিতে প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়েছে, নির্বাচনে কয়েকজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। এ নিয়ে ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ছাড়া শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে সংগঠনটির (বিএসএএ) সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে প্রতীয়মান হয়।

এসব কারণে চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শারমিন জাহানকে সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়। তাকে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন প্রশাসক শারমিন জাহান বলেন, আমি আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি হাতে পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X