কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

উত্তরা ৬ নম্বর সেক্টর সংলগ্ন জয়নাল মার্কেট এলাকায় এক উঠান বৈঠকে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
উত্তরা ৬ নম্বর সেক্টর সংলগ্ন জয়নাল মার্কেট এলাকায় এক উঠান বৈঠকে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (০৭ অক্টোবর) উত্তরা ৬ নম্বর সেক্টর সংলগ্ন জয়নাল মার্কেট এলাকায় এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। উঠান বৈঠকে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ বলেন, আপনারা এক টাকাও কাউকে চাঁদা দেবেন না। যদি কেউ চাঁদা নিতে আসে, আমাদের জানাবেন- আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। কেউ চাঁদা চাইতে আসলে তাকেই ধরে রাখবেন। এ সময় অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সবাইকে আহ্বান জানান এই বিএনপি নেতা।

নিরাপদ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে কফিল উদ্দিন বলেন, এলাকাবাসী নিশ্চিন্তে ব্যবসা করবেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি সরকারে এলে দেশের মানুষ শান্তিতে-নিরাপদে থাকবে।

সভায় উপস্থিত নেতারা স্থানীয় সমস্যা সমাধান ও নিরাপত্তা জোরদারে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসভাপতি আরজ আলীর সভাপতিত্বে বৈঠকে উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. দুলাল সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X