কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালের ঘুম ভাঙাতে এক কাপ কফি, আর মন খারাপ হলে একটু মিষ্টি কিছু—এ যেন এখন আমাদের প্রতিদিনের সঙ্গী! কিন্তু জানেন কি, এই দুই অভ্যাসই আমাদের শরীরকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে অকাল বার্ধক্যের দিকে?

২০ বছরের অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ভোজরাজ জানাচ্ছেন, আমরা যেসব খাবার ‘স্বাভাবিক’ মনে করি, সেগুলোর মধ্যে চিনি আর ক্যাফেইন সবচেয়ে নীরবভাবে শরীরের ক্ষতি করে চলেছে। তার মতে, অনেক সময় আমরা যেটাকে ক্ষুধা বা ক্রেভিং বলি, সেটা আসলে শরীরের একটা সংকেত—আপনি ভুল কিছু খাচ্ছেন!

চলুন দেখে নেওয়া যাক, চিনি আর ক্যাফেইন কীভাবে আমাদের বার্ধক্য ত্বরান্বিত করছে:

চিনি – মিষ্টি কিন্তু মারাত্মক

- অতিরিক্ত চিনি খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ ওঠানামা করে

- ধমনিতে প্রদাহ তৈরি হয়, যা হার্টের জন্য ঝুঁকিপূর্ণ

- একসময় ধমনির ক্ষতি হয়, যা বাইরে থেকে বোঝাও যায় না

- চিনির এই প্রভাব শরীরে ধীরে ধীরে ক্ষতি করে, বার্ধক্যের গতি বাড়িয়ে দেয়।

ক্যাফেইন – জাগিয়ে রাখে, কিন্তু অবসাদ ডেকে আনে

- স্নায়ুতন্ত্রকে চাপে রাখে, ‘ফাইট-অর-ফ্লাইট’ অবস্থায় আটকে রাখে

- এতে কর্টিসল (স্ট্রেস হরমোন) বেড়ে যায়, রক্তচাপও বাড়ে

- ঘুম ঠিকমতো হয় না, বিশ্রাম থেকে শরীর বঞ্চিত হয়

- দেখতে সুস্থ হলেও ভেতরে ভেতরে শরীর দুর্বল হয়ে পড়তে থাকে।

এই দুইয়ের একসঙ্গে প্রভাব – বার্ধক্যের জোড়া ধাক্কা

চিনি আর ক্যাফেইন একসঙ্গে ঘুমের ব্যাঘাত ঘটায়, শরীরের শক্তি হারিয়ে যেতে থাকে। মনে হতে পারে ‘আমি তো সুস্থ আছি’, কিন্তু শরীর ভিতরে ভিতরে বার্ধক্যের পথে হাঁটছে।

কীভাবে মুক্তি মিলবে এই ক্ষতিকর অভ্যাস থেকে?

ডা. ভোজরাজ জানাচ্ছেন, খাবার ও জীবনযাত্রার ছোট ছোট পরিবর্তনেই বড় ফল পাওয়া সম্ভব। মাত্র ১২ সপ্তাহের মধ্যে দেখা গেছে:

- রক্তচাপ কমে এসেছে

- ঘুমের মান বেড়েছে

- রক্ত পরীক্ষায় উন্নতি দেখা গেছে

তিনি বলেন, ‘ক্রেভিং দুর্বলতা নয়, এটা একটা সংকেত। আপনি চাইলে এই সংকেতের জবাব দিতে পারেন—সচেতন পরিবর্তনের মাধ্যমেই।’

তাহলে কী করবেন?

- চিনি ও ক্যাফেইনের পরিমাণ কমান

- চিনিযুক্ত পানীয় বাদ দিয়ে পানি বা ফলের রস খান

- সাদা পাউরুটির বদলে হোল গ্রেইন বেছে নিন

- আইসক্রিমের বদলে খান তাজা ফল

এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আপনার বয়স থামিয়ে দিতে পারে—অন্তত সময়ের চেয়ে আগেই যেন বার্ধক্যের ছাপ না পড়ে।

শরীরের যত্ন মানেই শুধু অসুখ ঠেকানো নয়, বরং সুস্থভাবে বাঁচা। অকাল বার্ধক্য যেন আপনার জীবনের গতি থামিয়ে না দেয়। আজ থেকেই শুরু করুন—চিনি আর ক্যাফেইনের জাল থেকে নিজেকে মুক্ত করুন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X