সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাতে পাওয়া সেই নবজাতককে নিতে চান ২৩ দম্পতি

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বেসরকারি হাসপাতালের সামনের ফুটপাত থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশুকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন ২৫ দম্পতি। এদের মধ্যে স্থানীয় সমাজসেবা অফিসে সশরীরে এসে আবেদন করেছেন ১৫ জন ও অনলাইনে যোগাযোগ করেছেন ৮ জন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটি আমাদের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। এ পর্যন্ত অফলাইন ও অনলাইনে প্রায় ২৩ জনের মতো আবেদন করেছেন। এদের মধ্যে বেশিরভাগই নিঃসন্তান দম্পতি।

রফিকুল ইসলাম বলেন, আবার কোনো কোনো পরিবারে ছেলে সন্তান রয়েছে। কিন্তু তারা মেয়ে সন্তানের অভাব পূরণের জন্য শিশুটিকে দত্তক নিতে চাইছেন। আমরা যাচাই-বাছাই করে প্রকৃত ও যোগ্য দত্তকগ্রহীতার কাছে শিশুটিকে হস্তান্তর করব।

কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. লুৎফর রহমান বলেন, পথচারীরা এসে খবর দেন ফুটপাতে নবজাতক পড়ে আছে। খবর পেয়ে নার্স পাঠিয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থানা, সমাজসেবা অফিস ও মহিলা এবং শিশু বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। বর্তমানে সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে কেয়ার হাসপাতালের নার্সরা দেখাশোনা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, দত্তক নেওয়ার আবেদনকারীদের তালিকা সমাজসেবা অফিসে রয়েছে। যোগ্য কেউ থাকলে তার কাছে আইনি প্রক্রিয়ায় শিশুটিকে দেওয়া হবে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) রাত ২টায় উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লায় কেয়া হাসপাতালের সামনে ফুটপাতে সন্তানের জন্ম দেন মানসিক প্রতিবন্ধী এক নারী। এরপর শিশুটিকে রেখে চলে যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X