বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যালঘু বলে কোনো কনসেপ্ট নেই’

মেধা অন্বেষণ উৎসব ও পুরস্কার বিতরণীতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী। ছবি : কালবেলা
মেধা অন্বেষণ উৎসব ও পুরস্কার বিতরণীতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য লায়ন আসলাম চৌধুরী বলেছেন, এক সময় সনাতনীরা মনে করত তারা সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু বলে কোনো কনসেপ্ট নেই। পুরো পৃথিবীর মানুষ যদি হিসাব করা হয়, তাহলে কোনো ধর্মই ২৫ শতাংশের বেশি না।

মঙ্গলবার (৭ অক্টোবর) ফটিকছড়ির কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় মাঠে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা অন্বেষণ উৎসব ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লায়ন আসলাম বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের সব সময় ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছিল একটি গোষ্ঠী, তাদের পাহারা দেবে বলে সম্পদ লুটপাট করেছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তানকে প্রতি সপ্তাহে একদিন জড়িয়ে ধরুন। এতে সন্তানের মায়া-মমতা বৃদ্ধি পাবে। সন্তান পিতামাতার কথা শুনবে। এতে সন্তান মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে।

কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মো. মুফিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাশেদুল হাসান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X