মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ঝিনাইদহের মহেশপুরে যাত্রী সেজে জাহিদুর রহমান নামের এক যুবকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত যুবককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহিদুর রহমান পুরন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুর রহমান তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। সন্ধ্যার দিকে কয়েকজন যাত্রী তার ভ্যানে উঠে। খালিশপুর থেকে জয়দিয়া-নারায়নপুর সড়কের গোবিন্দপুর নির্জন এলাকায় পৌঁছালে তারা জাহিদুরের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় পথচারীরা জাহিদুরের চিৎকার শুনে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X