হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

বৈঠকের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের নেতারা।
বৈঠকের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের নেতারা।

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের ৫ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন নেতারা।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী কালবেলাকে বলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং হাটহাজারী মডেল থানার ওসিসহ প্রশাসনের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ প্রত্যাহার করছি।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বাসচাপায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। ঘটনার পরপর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়।

এতে হেফাজত নেতারা রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। এতে পুলিশ অস্বীকৃতি জানিয়ে মামলা নেয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তুলে বুধবার (৮ অক্টোবর) হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। যার প্রতিবাদে আজ সকাল থেকেই হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। এতে অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X