মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জনসভায় বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জনসভায় বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কী আর বলব ভাই। প্রত্যেক উপদেষ্টা তো বিদেশি নাগরিক। তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারব না আমি।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ জনসভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় রুমিন ফারহানা বলেন, আমাদের কোনো দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি— এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে, যাতে সেইফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়।

রুমিন ফারহানা আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এটা ধরেই আমরা এগুচ্ছি। এর মধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে, কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব হবে না। সেই দলের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব না। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে হুঁশিয়ারি দেই— ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।

নিজের দলের প্রতি রুমিন বলেন, অনেকেই মনে করেন আওয়ামী লীগ নেই তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X