চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ। ছবি : সংগৃহীত
ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮ জন।

সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. সাজ্জাদ (২২) নগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। নগরীর তক্তারপুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। নিহত যুবক ছাত্রদলের কর্মী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরে এমদাদুল হক বাদশা ও বোরহানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। টানানো একটি ব্যানার খুলে ফেলা নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

সাজ্জাদের বড় ভাই মো. ইমরান বলেন, ‘আমার ভাই বাসায় ছিল। মোবারক নামে একজন তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই গোলাগুলি শুরু হয়। পরে শুনি, সে মেডিকেলে মারা গেছে।’

স্থানীয়রা জানান, সৈয়দ শাহ রোড এলাকায় রাতে বাদশা গ্রুপ ব্যানার খুলে ফেলতে গেলে বোরহান গ্রুপ বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এতে সাজ্জাদসহ অন্তত ৮ থেকে ১০ জন গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার কালবেলাকে বলেন, হাসপাতালের আনার পর গুলিবিদ্ধ একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X