কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

চা বাগানের ডোবায় শ্রমিকের অর্ধগলিত লাশ

মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

মৌলভীবাজারে একটি চা বাগান থেকে শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই শ্রমিকের নাম বাবুল চাষা (৫৫)। তিনি দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাথারিয়া চা বাগান এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, রোববার (১০ সেপ্টেম্বর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা সমনবাগ চা বাগানের মোকাম ১৮ নম্বর সেকশনের দিনার বাঁধে (ডোবা) এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাগান ব্যবস্থাপক মোহাম্মদ আলী, শাহিদ নেওয়াজ, থানা পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে যান। পরে নিহতের স্ত্রী সবিতা চাষা, ছেলে উজ্জল চাষা ও সজল চাষা লাশ শনাক্ত করেন।

থানার ওসি মো. ইয়ারদৗস হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, লোকটি মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে দুর্ঘটনাবশত ডোবায় পড়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X