সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম : সালাহউদ্দিন আহমদ

‘আজমাতে সাহাবা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা
‘আজমাতে সাহাবা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না। আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম। রাজনীতি তার পরের বিষয়। রাজনীতি অবশ্যই ইসলামের আলোকে মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাশেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা নবী রাসুল (সা.)-এর মদিনার ইসলামের চর্চা করি। বাংলাদেশে নির্বাচনের আগে কিছু কিছু রাজনৈতিক দল ও একটি গোষ্ঠী ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। এতে জনমনে বিভ্রান্তি ও দেশের ক্ষতি হয়।

তিনি আরও বলেন, যারা ফিতনা সৃষ্টি করে বিভেদ করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে ও সতর্ক থাকতে হবে। ইসলামকে রাজনীতির হাতিয়ার বানিয়ে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার ইসলাম, মুসলিম ও আলেমবিদ্বেষী রাজনীতি করত। তাদের নির্মম পতন হয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের আদর্শের রাজনীতি করতে হবে, যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয়। আমাদের ভালো রাজনীতির সংস্কৃতি চালু করতে হবে। এতেই দেশে অপরাজনীতি বিদায় হবে।

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির হোসেন কাশেমীর সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন- হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির।

আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ ও আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্ববায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X