বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, অতঃপর...

বগুড়ার গাবতলী উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণ। ছবি : কালবেলা
বগুড়ার গাবতলী উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণ। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলী উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।

সেলিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, আহত যুবক সেলিমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় এক মেম্বারের ভাতিজা।

ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে বিস্ফোরক তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই মুক্তার হোসেনসহ আরও দুই-তিনজন সহযোগী পালিয়ে যান। এতে বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি জানান, ঘটনার সময় উপস্থিত দুজন পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ বিষয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X